সব খবর
৬ মে ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসের সাক্ষী হতে এসেছেন বিএনপির কর্মী-সমর্থকরা

হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে চলতে শুরু করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহর।

ফুল, ব্যানার, পতাকা বহনের পাশাপাশি স্লোগানে খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানান তারা। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার ফেরার ঘটনা একটি ইতিহাস, আর সেই ইতিহাসের সাক্ষী হতে চেয়েছেন তারা।

চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর দেশে ফেরেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পথে রওয়ানা হয় খালেদা জিয়ার গাড়িবহর। নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছিলেন খালেদা জিয়া। পেছনের সিটে বসেছিলেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান।

kaleda

সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন।

নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশ উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে খালেদা জিয়ার গাড়ি বহর।

 

এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকরা বলেন, দল ও খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তারা এসেছেন। তারা মনে করেন, খালেদা জিয়া আগমনে বিএনপির নির্বাচনের দাবি আরও জোরালো হবে। তারা আরও জানান, খালেদা জিয়ার দেশে ফেরা একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে চান তারা।

আর, বিএনপি নেতাকর্মী বলেন, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ।
বিমানবন্দর সড়ক থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হয়েই এগিয়ে যেতে থাকে খালেদা জিয়ার গাড়িবহর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০