সব খবর
১৩ মে ২০২৫, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মা-বাবা গ্রেপ্তার

কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নবম শ্রেণির স্কুল ছাত্রী নিজ কন্যা সন্তানকে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় পুলিশ মেয়েটির বাবা, মা ও এক চাচিকে গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।

 

সোমবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার জাহিদুল কুড়িগ্রাম সদর উপজেলার  হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। হত্যার শিকার স্কুল ছাত্রী জান্নাতি (১৫) জাহিদুল ইসলামের মেয়ে।

গ্রেপ্তার বাকি দুজন হলেন- জাহিদুল ইসলামের স্ত্রী মোর্শেদা বেগম (৩৮) ও জাহিদুলের ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম (৪৫)।

পুলিশ সূত্র জানায়, জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশি মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবর গংদের ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে গত শনিবার গভীর রাতে তার নিজ স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় জান্নাতিকে রড ও দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেন। এ  কাজে তাকে সহায়তা করেন স্ত্রী মোর্শেদা বেগম ও ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম। হত্যার পর জান্নাতির মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে আসেন তারা। তারপর ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেন।

পরে হত্যার ঘটনায় নিহতের চাচা খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর কুড়িগ্রাম থানার পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তের বেরিয়ে আসে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করে বাবা-মা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী অফিসার কুড়িগ্রাম থানার ওসি মো. হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র ৪ ঘণ্টার মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন করে। পরে আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০