সব খবর
১৭ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ‘পুশ ইনকে উস্কানিমূলক’ মনে হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের ‘পুশ ইনকে উস্কানিমূলক’ মনে হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এটা ওরকম উসকানিমূলক মনে হচ্ছে না। যেহেতু এর আগেও উনারা একসময় এটা করেছিল অনেক আগে; যে সময় আমি ডিজি বিজিবি ছিলাম, সেই সময়ে।’

 

শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো) নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছি।

‘পুশ ইনের’ কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে শুনছেন যে গুজরাটে একটা কলোনির মতো ছিল বাঙালি কলোনির মতো, বাঙালি বস্তি। ওইটা ওরা ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরেই এটা শুরু হইছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। আমরা আশাবাদী, এসব অপতৎপরতা প্রতিহতে আমরা সফল হবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০