সব খবর
৭ অক্টোবর ২০২৪, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট, ক্ষেপলেন নেতানিয়াহু

আল জাজিরা বলছে, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো। আর এনিয়েই ক্ষেপেছেন বেনিয়ামিন। শনিবার ম্যাক্রো বলেন, আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি।

সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না।

আল জাজিরা বলছে, যদিও ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারির দিকে না তবে ইউরোপিয়ান ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করছে।

এদিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাক্রো বলেছেন, আমার মনে হচ্ছে আমরা শুনছি না, আমার মনে হয় এটা ভুল। এ ক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আছে।

এ ছাড়া লেবাননে স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ম্যাক্রো। তিনি বলেছেন, উত্তেজনা কমানোতে অগ্রাধিকার দেওয়া উচিৎ। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নেতানিয়াহু।

নিজ কার্যালয় থেকে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্বে বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছে, সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। তবুও প্রেসিডেন্ট ম্যাক্রো এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তাদের জন্য লজ্জা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০