সব খবর
২৬ মে ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুই নেতার মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ নিয়ে রোববার (২৫ মে) পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

এ ছাড়া ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন!

মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না। কোনও কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।

ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ারট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার
আমি সবসময় বলেছি তিনি পুরো ইউক্রেন চান, কেবল এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন, এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে, পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এক রাতেই ইউক্রেনে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটিই এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড ৩৬৭ টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে।

এই হামলায় ইউক্রেনে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০