নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অজয় দেবগণের সঙ্গে জুটি বেঁধে এবার বলিউডে জ্যাকি চ্যান

হলিউড ও বলিউডের দুই অ্যাকশন লিজেন্ড জ্যাকি চ্যান ও অজয় দেবগণ। এবার তাদেরকে একসঙ্গে দেখা যাবে ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’ ছবিতে। ছবির প্রোমোশনের অংশ হিসেবে এর টিজারে তাদের মধ্যে দেখা যায় এক হালকা মেজাজে কথোপকথন, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সনি পিকচার্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যায়, মিস্টার হ্যান চরিত্রে ফিরছেন জ্যাকি চান। তিনি মজা করে অজয়কে বলেন, ‘তুমি লড়াই করো, আমি নাচি’ অর্থাৎ অ্যাকশন অজয় সামলালে, তিনি চান শুধুই নাচ করতে।

এমন মন্তব্যে দুই তারকাই হেসে ফেলেন এবং জ্যাকিকে বলিউডের নাচের ছন্দে হাত-পা নাড়তেও দেখা যায়। তিনি বলেন, ২০১৭ সালের ভারত-চীন যৌথ প্রযোজনার ছবি ‘কুং ফু যোগা’র কথা, যেখানে বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে ভারতীয় নাচের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা এখনও তার মনে গেঁথে রয়েছে।

‘ক্যারাটে কিড: লিজেন্ডস’ মুক্তি পাবে আগামী ৩০ মে। ছবি: সংগৃহীত

অন্যদিকে, সাধারণত গম্ভীর ও রাশভারী ভাবমূর্তিতে পরিচিত অজয় দেবগণকে এই টিজারে একেবারে প্রাণবন্ত দেখা গেছে। ভক্তরা এমন অজয়কে দেখে বেশ উচ্ছ্বসিত। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।

কমেন্ট বক্সে একজন লেখেন, ‘এটা কেমন লিজেন্ডারি ক্রসওভার’। আরেকজন বলেন, ‘এই কোল্যাবই সবকিছু’! কেউ টিজারের সঙ্গে আরও একটি দারুণ খবর প্রকাশ্যে এসেছে- এই সিনেমায় অজয় দেবগণ ও তার ছেলে যুগ দেবগণ কণ্ঠ দিচ্ছেন দুই গুরুত্বপূর্ণ চরিত্রে। অজয় কণ্ঠ দেবেন মিস্টার হ্যান চরিত্রে, আর তার ছেলে যুগ, যার এটা প্রথম ভয়েস ওভার অভিজ্ঞতা, কণ্ঠ দেবে সিনেমার মুখ্য চরিত্র লি ফং-এর (অভিনয় করছেন বেন ওয়াং)।

‘ক্যারাটে কিড: লিজেন্ডস’-এর কাহিনি নিউ ইয়র্ক শহরে আবর্তিত। চীন বংশোদ্ভূত এক কুং ফু প্রতিভাবান কিশোর লি ফং-এর জীবন সংগ্রাম, নতুন স্কুলে মানিয়ে নেওয়া, নতুন বন্ধুত্ব গড়ে তোলা এবং একজন স্থানীয় কারাটে চ্যাম্পিয়নের সঙ্গে চূড়ান্ত মুখোমুখির প্রস্তুতির কাহিনি তুলে ধরা হয়েছে।

তার পাশে থাকবে দুই মেন্টর- মিস্টার হ্যান (জ্যাকি চান) ও ড্যানিয়েল লারুসো (র‍্যাল্ফ ম্যাকিও)। গল্পে থাকবে আত্ম-অন্বেষণ, সাহস এবং ব্যক্তিগত বিকাশের স্পর্শ। ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’ মুক্তি পাবে চলতি মাসের ৩০ তারিখ। ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০