সব খবর
২৮ মে ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার (২৭ মে) বলেছেন, পুতিন আগুন নিয়ে খেলছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনা ফের থেমে যাওয়ায় এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।

নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, পুতিন যা বুঝতে পারছেন না তা হলো, যদি আমি না থাকতাম, তাহলে রাশিয়ার জন্য সত্যিই অনেক খারাপ জিনিস ঘটতো এবং আমি বলতে চাচ্ছি সত্যিই খারাপ কিছু।

তবে রাশিয়ার কী খারাপ ঘটতো- তা স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছেন। গত রোববার ট্রাম্প বলেছেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তিনি বাড়াতে পারেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প সকল অপশন খোলা রেখেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এই যুদ্ধ জো বাইডেনের ভুলের কারণে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে স্পষ্ট যে তিনি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি দেখতে চান।

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প
এর আগে গত রোববারও ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পুতিনের কর্মকাণ্ডে তিনি খুশি নন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ নিয়ে রোববার (২৫ মে) পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেন ট্রাম্প।

এ ছাড়া গত রোববার ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০