সব খবর
২৯ মে ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তরক্ষী বাহিনীকে জিম্মি করে রেখেছিল হাসিনা: সারজিস আলম

হস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে উত্তরাঞ্চলে চতুর্থ দিনের গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘হাসিনার কারণে বিজিবি এতদিন ভারতের বিরুদ্ধে তাদের শক্তিমত্তা প্রকাশ করতে পারেনি। সীমান্তে পুশইনের ঘটনা বাংলাদেশবিরোধী ভারতের ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনো সন্তোষজনক নয়। যে ব্যক্তি (শেখ হাসিনা) বাংলাদেশের হাজারেরও বেশি মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে। তাই প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করতে হবে। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবেন, ততদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে না।’

সীমান্তে পুশইন বন্ধে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষকেও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘ভারত তাদের নাগরিক কিংবা এজেন্টদের বাংলাদেশে পুশইনের মাধ্যমে ষড়যন্ত্র করছে। এ কারণে শুধু বিজিবি নয়, এই অঞ্চলের প্রতিটি নাগরিককেই সজাগ থাকতে হবে।’

আরও পড়ুন: সব দলের সঙ্গে মিশে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি: সারজিস

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যখনই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেখবেন, তখনই তা প্রতিহত করুন।’

বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ বিদ্যুৎ প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ভারতের আদানিদের পকেট ভারি করলেও দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। দিনে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে উন্নয়নের জন্য টাকার বিনিময়ে ভোট বিক্রির রাজনীতি বন্ধ করতে হবে। যারা টাকা নিয়ে ভোট চাইতে আসবে, তাদের প্রতিহত করুন। যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করুন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০