নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর গাড়িতে ডাকাতি, ধাওয়া দেওয়ায় পুলিশকে এলোপাতাড়ি গুলি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়েছে ডাকাতদল।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

শনিবার সকালে ওই মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্দান প্রবাসী। শুক্রবার বিউটি আক্তার জর্দান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। রাতে তারা টঙ্গী এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে অন্য একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। সেই মাইক্রোবাস থেকে নেমে মুহূর্তেই ৭ থেকে ৮ জন ডাকাত অস্ত্রের মুখে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এ সময় ডাকাতদের কাছে তাদের কাছে বন্দুক, ওয়াকিটকি, হাতকড়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তাদের তাদের কাছ থেকে ৫-৬ টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ মালামাল লুট করে নেয়। ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহল পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় ডাকাতরা। তাদের গুলিতে হাইওয়ে থানা পুলিশের রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন এবং ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ তুহিনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেন, এ ঘটনায় টঙ্গী থেকে ভাড়া করা মাইক্রোবাস চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল জড়িত থাকতে পারে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস ও প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাইওয়ে থানা পুলিশের রেকার চালক।

উল্লেখ্য, এর আগে ২৯ মে তেলবাহী ট্রাক ছিনতাই, ২১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি, ১৭ ফেব্রুয়ারি মির্জাপুরে ইউনিক রয়েলসের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি। মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০