নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলে আব্রামের জন্মদিন, ছিলেন না শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান ১২ বছরে পা দিল। গত ২৭ মে মা-বড়বোনকে নিয়েই জন্মদিনের উদযাপন করেছেন বাদশাহপুত্র। সঙ্গে ছিলেন পরিবারের নিকট আত্মীয় এবং বন্ধুরা। কিন্তু বাবা দেখা পাওয়া গেলোনা বাবা শাহরুখ খানের!

বাবার চোখের মণি, সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রাম, তবুও কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করতে চেয়েছিলেন নায়ক।

শাহরুখ জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও লক্ষ্মী নয় আব্রাম। বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম ন্যানিরা। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম— এমনই আশা শাহরুখের। যদিও ছেলের ১২তম জন্মদিনে থাকলেন না শাহরুখ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আব্রাম খানের এবারের জন্মদিন পালিত হয়। তাদের পক্ষ থেকেই সেই আয়োজনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

সেই ছবি এবং ভিডিওগুলো পোস্ট করে তাদের পক্ষ থেকে লেখা হয়,‘নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফের ডিজাইনার গৌরী খান, সুহানা খান এবং শাহরুখের পুরো পরিবারকে আপ্যায়ন করতে পারা ভীষণ আনন্দের ব্যাপার, তাও আবার আব্রামের জন্মদিন উদ্‌যাপনের জন্য।’

সাধারণত তারকা-সন্তানদের জন্মদিনে যে ধরনের আয়োজন থাকে, তেমন কোনো কিছুই ছিল না। খান পরিবারের ঘনিষ্ঠরা ছিলেন, সঙ্গে ছিল আব্রামের পছন্দের সব খাবার। যেমন পিৎজা, নানা ধরনের মিষ্টি ও আব্রামের প্রিয় কেক। এত কিছুর মধ্যে সকলেই খুঁজেছেন শাহরুখকে। কিন্তু শোনা যাচ্ছে, নিজের আগামী ছবির কাজ পড়ে যাওয়ায় নাকি আব্রামের জন্মদিনে থাকতে পারেননি শাহরুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০