নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২৫, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিব লক্ষ্মী একটা ছেলে: জয়া

মেগাস্টার শাকিব খানের সঙ্গে দীর্ঘ ১২ বছর পর ফের অভিনয় করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’ এবারে ঈদে মুক্তি পেতে চলেছে।

সিনেমা মুক্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘তাণ্ডব’ টিমের সকল কলাকুশলী ও তারকারা। সেখানে উপস্থিত ছিলেন, শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমা সংশ্লিষ্টরা।

সেখানেই শাকিব খানের ব্যাপক প্রশংসা করেছেন জয়া। তিনি বলেন, ‘ও (শাকিব খাব) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’

এ ছাড়া তাণ্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে। জয়া জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি।

অন্যদিকে গতকাল শাকিব খান বলেন, তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সাথেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।

মিষ্টির ‘ভালোবাসা’য় শাকিব খানমিষ্টির ‘ভালোবাসা’য় শাকিব খান

সংবাদ সম্মেলনে সহশিল্পীদের প্রশংসা করেছেন শাকিব। তিনি বলেছেন, এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি। এই যে আমার পাশে বসে আছেন জয়া। জয়ার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছে। এই পাশে আরেকজন যে রয়েছেন (সাবিলা নূর) অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে। রাফী অসাধারণ একটি ছবি বানিয়েছে, এটি আজ আমি বলে গেলাম।

রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০