নিজস্ব প্রতিবেদক
৭ জুন ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’, ১৩২ প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু আজ

পবিত্র ঈদুল আজহার সকালে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশীয় চলচ্চিত্র জগত। ঈদের বিশেষ এই দিনে মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’, যেটি দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হতে যাচ্ছে।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান। ঈদ উপলক্ষে দেশের ছয়টি সিনেমা মুক্তি পেলেও ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, আজ থেকেই সিনেমাটি সারা দেশের বিভিন্ন হলে দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম সপ্তাহের হল তালিকার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’-এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’

নির্মাতা রায়হান রাফীর এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই ‘তাণ্ডব’ নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘লেচুর বাগান’ নামের একটি আইটেম গান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এই আইটেম গানটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। গানটিতে শাকিব খানের সঙ্গে সাবিলার নাচ এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির মুক্তিকে ঘিরে হলে হলে দর্শকের ভিড় প্রত্যাশা করছে প্রযোজনা সংস্থা। ঈদ উৎসবকে কেন্দ্র করে নতুন ছবির এমন মুক্তি আবারও প্রাণ ফেরাবে প্রেক্ষাগৃহে—এমনটাই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০