নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত ৯৭ জনে মধ্যে বরগুনার ৭৪ জন

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত ৯৭ জনের ৭৪ জন বরগুনার জেলার বাসিন্দা। শুক্রবার (১৩ জুন) সকালে তাদের বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি বছর বরিশালে ডেঙ্গুতে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জনই বরগুনা জেলার।

ডেঙ্গুর প্রভাব বিস্তার ঠেকাতে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গুরুত্বপূর্ণ অশিংজনদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলছে বরগুনায়।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৫৮৩ জন। এর মধ্যে বরগুনা জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪১০ জন। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২৩৮ রোগী। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা সদর হাসপাতালে ৭৪ জন, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২১ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছে। তবে ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার সরকারি হাসপাতালগুলোতে কেউ ভর্তি হয়নি। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৩ জন।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, ডেঙ্গু মোকাবিলায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংখ্যা বাড়ানো হয়েছে, আরও বৃদ্ধি করা হবে। আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে। রোগী রোগ থেকে নিজেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০