নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের শাসনব্যবস্থা বদলাবে ইসরায়েল?

শুক্রবার (১৩ জুন) ইরানজুড়ে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে তিন শতাধিক। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, বিমানঘাঁটিসহ, ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামোতেও হামলা চালিয়েছে। ইসরায়েল সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতিহতের অজুহাতে দেশটিতে অতর্কিত হামলা শুরু করেছে, তবে বিশ্লেষকরা বলছেন এই হামলার নেপথ্যে রয়েছে ভিন্ন কিছু।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বড় লক্ষ্য নিয়েই ইরানে শুক্রবার হামলা শুরু করেছে। তার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে, ইরানের শাসনব্যবস্থা বদলে ফেলা।

বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ইরানে ইসরায়েলের আকস্মিক আক্রমণের একটি স্পষ্ট লক্ষ্য ছিল- তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যাপকভাবে ব্যাহত করা এবং দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা।

কিন্তু ইরানে ইসরায়েলের আক্রমণের পরিধি ও হামলার লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি রাজনীতিবিদদের ভাষ্য যেটির বার্তা দিচ্ছে তা হলো, ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য- ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করা।

শুক্রবার ইসরায়েল শুধু ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানাতেই হামলা চালায়নি, দেশটি তেহরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও ছয়জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটির লক্ষ্য হলো ইরান এবং তার মিত্রদের মধ্যে দেশটির বিশ্বাসযোগ্যতা হ্রাস করা- যা ইরানি নেতৃত্বকে অস্থিতিশীল করতে পারে।

ওয়াশিংটন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল সিং বলেছেন, ইসরায়েলের এমন পদক্ষেপের একটি কারণ হলো তারা ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন দেখতে আশা করছে।

ইরানের জনগণকে সরকাররের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান নেতানিয়াহুরইরানের জনগণকে সরকাররের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান নেতানিয়াহুর
এদিকে ইরানের হামলার পরেই নেতানিয়াহু একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি ইরানের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান। তিনি বলেছেন, ইরানের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপে লেবাননে নতুন সরকার হয়েছে এবং সিরিয়াতেও আসাদ শাসনের পতন ঘটেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, এখন ইরানের জনগণেরও সুযোগ আছে, আমি বিশ্বাস করি আপনাদের বিজয়ের দিন সন্নিকটে। এবং যখন এটি ঘটবে, তখন আমাদের দুই প্রাচীন জনগণের মধ্যে মহান বন্ধুত্ব আবারও বিকশিত হবে।

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ তেহরানে দফায় দফায় বিস্ফোরণ
বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, বহুদিন থেকেই ইরানের জনগণের অনেকেই তাদের অর্থনীতির অবস্থা, সীমিত বাকস্বাধীনতা, নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে ইসরায়েলের এই হামলা ইরানের নেতৃত্বের জন্য সত্যিকারের হুমকি হয়েই এসেছে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হাতে মাশা আমিনির মৃত্যু ঘিরে দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দেখা দিয়েছিল। তবে সেইসময় সেই বিক্ষোভ সামলে নেয় ইরান সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০