নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে থাকলে ‘তেহরান পুড়ে যাবে’, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকি

ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার (১৪ জুন) তাদের সেনাবাহিনী প্রধানের সঙ্গে একটি মূল্যায়ন সভার পর কাটজ বলেন, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলে ‘তেহরান পুড়ে যাবে’।

তিনি বলেন, ‘ইরানি একনায়ক নাগরিকদের জিম্মি করে তুলছেন এবং এমন একটি বাস্তবতা আনছেন যেখানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের অপরাধমূলক ক্ষতির জন্য তাদের – বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে।’

ইসরায়েল কাটজ বলেন, ‘যদি (আয়াতুল্লাহ আলি) খামেনি ইসরায়েলি হোম ফ্রন্টের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকেন – তেহরান পুড়ে যাবে।’

ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ৩’।

সর্বোচ্চ নেতা খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু করেছে’, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে ‘সর্বশক্তি প্রয়োগ’ করবে।

ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরায়েল) আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে, তা আগামী দিনে এই শাসনব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০