নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইন সভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতুবি সংলাপ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এ ছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনি এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। ১৭ জুন সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক হবে।

জানা গেছে, ১৭ জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে। এ ছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও সংসদে ১০০ নারী প্রতিনিধিত্ব কীভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে, এই বিষয়ে বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে। এ ছাড়া এই বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা করব।

সূত্র জানায়, এ বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০