নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫

জয়পুরহাট শহরের খঞ্জনপুরে এলাকায় ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ইদ্রিস আলী (৪১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। নারী শিশুসহ অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (১৬ জুন) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মিশন মোঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া গ্রামের একরাম আলীর ছেলে।

আহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের আব্দুল সোবহানের ছেলে মাসুদ হোসেন (৫৩), একই গ্রামের সোলাইমান আলীর ছেলে শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২ ), হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে নিহা আক্তার (২)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট শহর থেকে অটোরিকশায় ৫ জন যাত্রী নিয়ে ভাপসার দুগ্ধ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইদ্রিস আলী প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পাশাপাশি কবরে শায়িত মা-ছেলে, সেই দৃশ্য দেখে কাঁদছে গ্রামবাসীপাশাপাশি কবরে শায়িত মা-ছেলে, সেই দৃশ্য দেখে কাঁদছে গ্রামবাসী
আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাসুদ হোসেন, শামীম হোসেন ও তার স্ত্রী মিনু আক্তারকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।

ওসি খন্দকার ফরিদ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেছে। আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে পাঠিয়েছে। ট্রাক আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০