নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর মহানগরের টঙ্গীতে ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার(১৭ জুন) সকালে টঙ্গী এরশাদ নগর ঢাকা ময়মনসিংহ সড়কের সামনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত এরশাদনগর, টঙ্গী বাজার, মিলগেট, কাদেরিয়া টেক্সটাইল, হোসেন মার্কেট ঢাকা ময়মনসিংহ রোডে এবং কলেজগেট ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল, গয়না ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গিয়ে অনেকে মারাত্মক আহত ও নিহত হয়েছেন। আমরা টঙ্গীর মানুষ প্রতিদিন আতঙ্কে চলাফেরা করছি। ছিনতাই বন্ধে পুলিশের টহল বাড়াতে হবে, সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, জিসাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল চৌধুরী, ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক মজিবর রহমান মাস্টারসহ মোস্তফা সরদার ও তার পরিবারের সদস্যগণ।
উল্লেখ্য, গত রবিবার এরশাদ নগর ৩ নং ব্লকের বাসিন্দা মোস্তফা সরদার সকালে ফজর নামাজ শেষে হাটতে বের হয়। এ সময় একদল ছিনতাইকারী ছিনতাই করছিল। তখন তিনি ওই ছিনতাইকারীদের বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ভুক্তভোগী মোস্তফা সরদার বলেন, আমি ছিনতাইকারীদের চিনে ফেলেছি এবং ছিনতাই কাজে বাধা দেওয়ায় তারা আমার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় মোস্তফা সরদারের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী ছিনতাইকারী বাবু, রাজু, শাকিল, রায়হান, রহিম ও হৃদয়কে দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০