নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৫, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বৌদি পালিয়ে গেছে’, ভাইয়ের বিচ্ছেদ নিয়ে রসিকতা সালমানের

বলিউডের ‘ভাইজান’ সালমান খান মানেই খোলামেলা মন্তব্য, মজার গল্প আর অকপট রসিকতা। সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় টক শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হয়ে এসে ফের আলোচনায় তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত নয়, বরং ভাই সোহেল খান এবং সোহেলের সাবেক স্ত্রী সীমা সাজদেহ।

কপিল শর্মার সঙ্গে আড্ডায় নিজের বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর গল্প বলতে গিয়ে এক হাস্যরসাত্মক ঘটনার স্মৃতিচারণা করেন সালমান।

তিনি বলেন, ‘আমাদের বাড়ির দরজা সব সময় খোলা বন্ধুদের জন্য। একবার ফোটোগ্রাফার অবিনাশ গওয়ারিকর কয়েক দিনের জন্য থাকতে চেয়েছিল, কিন্তু সেই ‘‘কয়েক দিন’’ শেষ পর্যন্ত হয়ে গেল কয়েক বছর! সে বলেছিল, যতক্ষণ না নতুন ফ্ল্যাট পায়, ততদিন থাকবে। পরে জানাল, ফ্ল্যাট পেয়েও গ্যালাক্সি ছাড়েনি।’

এই অংশে এসেই সালমানের রসিক মন্তব্য, ‘আর তখনই সোহেল পালিয়ে গিয়ে বিয়ে করল। আর এখন তো সীমাও পালিয়ে গেছে।

এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত নবজ্যোত সিং সিধু ও অর্চনা পূরণ সিং। ভাইয়ের ডিভোর্স নিয়েও এমন অকপট রসিকতা যে শুধু সালমানের পক্ষেই সম্ভব, তা বলাবাহুল্য। তবে জানা যায়, ঘর খালি না করায় সোহেল খান বেশ বিরক্ত ছিলেন সেই সময়। কিন্তু অবিনাশ ছিলেন একেবারেই নির্লিপ্ত।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সোহেল খান ও সীমা সাজদেহ বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে—একজনের জন্ম ২০০০ সালে, অন্যজনের ২০১১-তে। তবে ২৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০২২ সালে। বর্তমানে সীমা সাজদেহ নতুন সম্পর্কে রয়েছেন বলেও বলিউড সূত্রে গুঞ্জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০