সব খবর
২৬ জুন ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১২ দিনের যুদ্ধে ৬১০ ইরানিকে হত্যা করেছে ইসরায়েল

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ৬১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার হাজার ৭০০ জন। বুধবার (২৬ জুন) তিনি এই তথ্য জানান। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ইরানের এই কর্মকর্তা বলেছেন, সংঘাতের শেষ রাতেই ইসরায়েলি বাহিনী ইরানের শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৯ জন নারী রয়েছেন। এর মধ্যে দুইজন অন্তঃসত্ত্বা। এছাড়া যুদ্ধে নিহত হয়েছে ১৩ শিশু, যার মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস।

তবে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরানে নিহত হয়েছে অন্তত এক হাজার ৫৪ জন। এর মধ্যে অন্তত ৩০০ জন ইরানের সামরিক বাহিনীর সদস্য।

এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের অন্তত ১৪ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক, কমান্ডারদেরও হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র

গত ১৩ জুন ইরানে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এরপর পাল্টা প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েলের ওপর হামলা শুরু করে। এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হয়।

এর মাঝে যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে। এর জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। যদিও এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি কেউ।

সর্বশেষ ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর উভয় দেশ সেইদিনেই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০