সব খবর
২৮ জুন ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের বাস-ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩২

পিরোজপুরে বিয়ের যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩২ জন।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার ব্রহ্মণকাঠী এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, আব্দুল হান্নান হাওলাদার (৫৫)। তিনি পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

এতে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌ-ভাতের অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তেই বাসটি সড়কে উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করান।

পিরোজপুর জেলা সিভিল সার্জন মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে মৃত অবস্থায় পেয়েছি।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০