সব খবর ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপে জমে উঠেছে লড়াই

একটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেই লক্ষ্য পূরণ হয় নিগার সুলতানা জ্যোতিদের। এরপরে গেল চার আসরের হতাশা ভর করে তাদের ওপরে। পরপর তিন হারে প্রথম পর্বের ঐ একটি জয় নিয়েই বিদায় হয় বাংলাদেশের। চার বিশ্বকাপে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার সেটি থেকে ব্যতিক্রম হলেও হারের যন্ত্রণা পিছু ছাড়েনি। তবে টাইগ্রেসদের বিদায় হলেও বাকিরা জমিয়ে তুলেছেন লড়াই। ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে। তারা কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি। এই গ্রুপে অস্ট্রেলিয়া ও ভারত স্বপ্ন দেখছে সেমিফাইনালে খেলার। অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থানে থাকলেও হারমানপ্রীত কররা রয়েছেন কিছুটা বিপদে। দলটির কাঁধে নিঃশ্বাস ফেলছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জয় পেলে তখন ভারতের সমীকরণ কিছুটা কঠিন হবে। সামনে আসবে রানরেটের হিসাব।

অন্যদিকে এই গ্রুপে কাগজে-কলমে টিকে রয়েছে পাকিস্তান। তবে তাদের জন্য শেষ চারের রাস্তাটা অনেক কঠিন। আজকের ম্যাচ শেষেই সেটি পরিষ্কার হবে। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের পরে বাংলাদেশের বিদায় হয়েছে। এবার ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইংলিশরা ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে রয়েছে।

দ. আফ্রিকা দ্বিতীয় অবস্থানে থাকলেও তাদের চেয়ে থাকতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচে উইন্ডিজরা জয় পেলে সেরা দুইয়ে উঠে যাবে তারা। সেক্ষেত্রে ইংল্যান্ড ও দ. আফ্রিকার থেকে যারা রানরেটে এগিয়ে থাকবে তারাই খেলবে সেমি। গ্রুপ পর্বে শেষদিকে এসে প্রতিটি ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখানে টেবিল টপার কিংবা দুই-তিন নম্বরে কারা রয়েছে, সেটি অনেকটাই অপ্রাসঙ্গিক। একটি ম্যাচেই এলোমেলো হয়ে যেতে পারে সব হিসাব। তাই আজ ও আগামীকালের ম্যাচে চোখ রয়েছে ক্রিকেট বোদ্ধারা। আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমির দুই ম্যাচ। এরপরে বিশ্বকাপের ফাইনাল গড়াবে ২০ অক্টোবরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০