সব খবর
২৯ জুন ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছক্কা হাঁকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার

জীবনের চিরত্তন সত্য হলো মৃত্যু। আমরা কেউ জানি না কখন মারা যাবো। তবুও এভাবেই চলে মানুষের প্রতিদিনের কার্যক্রম। ঠিক তেমনি অন্যদিনের মতো ক্রিকেট নিয়ে মেতেছিলেন হরজিত সিং। মাঠে দারুণ এক আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিলেন পাঞ্জাবের এই ব্যাটার।

চমৎকার এক ছক্কা হাঁকান হরজিত। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ছক্কা হাঁকিয়ে নন স্ট্রাইকে থাকা সতীর্থর সঙ্গে কথা বলতে পিচের মাঝ বরাবর যান হরজিত। কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার পরই সেখানে হঠাৎ করে বসে পড়েন তিনি। এরপর মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন পাঞ্জাবের ব্যাটার।

ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠের সকলে তখন তার সহায়তায় এগিয়ে আসেন। জ্ঞান হারিয়ে ফেললে প্রতিপক্ষের খেলোয়াড়সহ সতীর্থদের কেউ কেউ তাকে সিপিআর দিতে থাকেন। কিন্তু হৃদযন্ত্রে আক্রান্ত হওয়া হরজিতকে কোনোভাবেই বাঁচানো যায়নি আর।

হরজিতের এমন মর্মান্তিক মৃত্যুর ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে ২০২৪ সালের জুনে একইভাবে মারা যান মুম্বাইয়ের রাম গনেশ তেওয়ার নামের এক ক্রিকেটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০