সব খবর ডেস্ক
৬ জুলাই ২০২৫, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাগরে একের পর এক সতর্ক সংকেত, ঘাটে নোঙর ৬ হাজার ট্রলার

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও সাগরে ইলিশ শিকারে যেতে পারছেন না কক্সবাজার উপকূলের জেলেরা। টানা বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বাধ্য হয়ে ট্রলার নিয়ে ফিরে আসছেন উপকূলে। জেলেরা বলছেন, সাগরে না যেতে পারায় ঘাটে বসেই দিন কাটাতে হচ্ছে, অথচ পরিবার চালানোর কোনো উপায় নেই।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, বর্ষাকালের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যে দমকা ও ঝড়ো হাওয়া বইছে। গত ২০ দিনে অন্তত ৪ বার ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। শনিবার (৫ জুলাই) পর্যন্তও সমুদ্রবন্দরসমূহের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়ার এ পরিস্থিতিতে সাগরে মাছ ধরতে না পারায় চরম সংকটে পড়েছেন কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, সেন্টমার্টিন, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার অন্তত ৬ হাজার ফিশিং ট্রলারের শ্রমিক ও মালিকরা। এসব ট্রলারে কাজ করেন প্রায় এক লাখ জেলে। বর্তমানে অধিকাংশ ট্রলার বাঁকখালী নদীর বিভিন্ন ঘাটে নোঙর করে আছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, ‘বর্ষার মৌসুমি বৈশিষ্ট্য অনুযায়ী এ সময় বায়ুচাপের তারতম্য, ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত হবে। তাই সতর্ক সংকেতের সময় সাগরে যাওয়া বিপজ্জনক। এ ব্যাপারে জেলেদের সতর্ক থাকতে হবে এবং নির্দেশনা মেনে চলতে হবে।’

জেলে কুতুব উদ্দিন বলেন, ‘সাগর উত্তাল থাকায় ইলিশ ধরতে যেতে পারছি না। এখন সংসার কিভাবে চলবে তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’ জেলে আরিফ বলেন, ‘অর্থাভাবে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ১০ বছরের জেলে জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি আগে হতে হয়নি।’

এদিকে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘১২ জুন নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই সাগর উত্তাল। গত ২০ দিনে ৪ বার সংকেত এসেছে। ট্রলারগুলো ঘাটে পড়ে আছে, মালিকেরা লোকসানে জর্জরিত। জেলেরাও পরিবার নিয়ে বিপাকে পড়েছে। এমন অবস্থায় সরকারিভাবে জেলে ও মালিকদের প্রণোদনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। এ বিষয়টি জেলা প্রশাসনের নজরে রয়েছে। কীভাবে তাদের সহায়তা করা যায়, তা বিবেচনায় নেওয়া হচ্ছে।’

আবহাওয়া অফিসের তথ্যমতে, ২০২৪ সালের জুলাই মাসেই ১৩ বার ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। একই সময়ে রেকর্ড ১ হাজার ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উপকূলীয় এলাকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০