সব খবর
৭ জুলাই ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন— তানজিন তিশা

আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় নিউ ইয়র্কে সম্প্রচারিত টকশোতে অংশ নিয়ে নিজের পেশাগত জীবনের এক নির্মম অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে হাজির হয়েই তিনি জানালেন, কীভাবে এক সিনিয়র সহকর্মী তার প্রাপ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে কৌশলে বাতিল করিয়ে নিজেই দুটি পুরস্কার নিয়ে নেন।

জায়েদ খানের প্রশ্ন ছিল, “কোনো সহকর্মীর আচরণে তুমি মর্মাহত হয়েছিলে?” — উত্তরে তানজিন তিশা বলেন, ‘এক সিনিয়র সহকর্মী বলেছিলেন, আমি যদি অ্যাওয়ার্ড পাই, তাহলে তিনি নেবেন না। এরপর তিনি কর্তৃপক্ষকে প্রভাবিত করে আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়ে দেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয়, ‘তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না।’ পরে দেখি ওই দুইটা অ্যাওয়ার্ডই তিনি নিয়ে গেছেন।’

তানজিন তিশা আরও বলেন, ‘এটা নিয়ে আমি আগে কখনো কিছু বলিনি, এবার প্রথমবারের মতো বলছি। হয়তো তিনি ভেবেছেন, দুটি অ্যাওয়ার্ড তার প্রাপ্য। আমি যেকোনো সহকর্মীকে ভালোভাবে জানার চেষ্টা করি, ওপরে ওপরে বন্ধুত্ব করি না। সে কারণে ঘটনাটি আমাকে শক করেছিল।’

তিশা কোনো সহকর্মীর নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি বলেন, ‘আমি যেটা অনুভব করি, সেটা আমার মুখে স্পষ্ট হয়ে ওঠে। আমি নাটক করি, বাস্তব জীবনেও অভিনয় করি না। কিন্তু এটা ঠিক, যিনি এমনটা করেছেন, তিনি হয়তো ভেবেছেন, তিনি সত্যিই ডিজার্ভ করেন। ঠিক আছে, ভালো তো!’

অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই অনুমান করছেন, তিশার ইঙ্গিত কোন শিল্পীর দিকে—যদিও তিনি এখনো সরাসরি নাম প্রকাশ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০