সব খবর
১০ জুলাই ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে হুথিদের হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ডুবে গেছে একটি গ্রিক মালিকানাধীন কার্গো জাহাজ, ‘এটারনিটি সি’। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী নিশ্চিত করেছে, সোমবারের (৭ জুলাই) হামলার পর ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। খবর আল-জাজিরার।

লাইবেরিয়ান পতাকা-ধারী জাহাজটি সুয়েজ খালের দিকে যাওয়ার সময় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পড়ে। দুই দিন পর, বুধবার জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায়। হামলার দৃশ্যসহ একটি ভিডিও প্রকাশ করেছে হুথি গোষ্ঠী, যেখানে দেখা যায় বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে গেছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ওই জাহাজটি ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছিল এবং গাজায় চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার পর জাহাজের ক্রুদের উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশনের দাবি, হুথিরা আহত নাবিকদের অপহরণ করেছে। তারা এসব জীবিত সদস্যদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

ইউরোপীয় বাহিনীর ‘অপারেশন অ্যাস্পিডিস’ জানিয়েছে, জাহাজটির ২৫ জনের মধ্যে ৬ জন—যাদের মধ্যে পাঁচজন ফিলিপাইন এবং একজন ভারতীয় নাগরিক—কে উদ্ধার করা হয়েছে।

হুথিদের এই হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর জোট, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং এবং বিআইএমসিও। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, ‘এই হামলাগুলো নিরপরাধ নাবিকদের প্রতি চরম অবজ্ঞা এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় এখনই কার্যকর আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

এই হামলার একদিন আগেই হুথিরা ‘ম্যাজিক সিজ’ নামের আরেকটি কার্গো জাহাজে আঘাত হানে এবং সেটিও ডুবে যায়। তবে সে ঘটনায় সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে হুথিরা ১০০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে দুটি জাহাজ ডুবে গেছে, একটি তারা এখনো দখলে রেখেছে এবং এই সময়কালে অন্তত চারজন নাবিক প্রাণ হারিয়েছেন।

মে মাসে যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে একটি সমঝোতা হয়, যেখানে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে হুথিরা জানিয়ে দিয়েছে—ইসরায়েল-সম্পর্কিত জাহাজের ওপর হামলা চালানো অব্যাহত থাকবে।

এছাড়া, হামলার দিনই ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালায়। জবাবে হুথিরাও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০