সব খবর
১২ জুলাই ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ ভিত্তিহীন: এনসিপি নেতা

কিশোরগঞ্জ শহরে গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাজিন সালেহর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর তালাক দেওয়ার অভিযোগ করেন তার স্ত্রী সুমাইয়া আক্তার হাসি। তবে এই অভিযোগ অস্বীকার করে রাজিন সালেহ পাল্টা সংবাদ সম্মেলনে বলেছেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্ত।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারের একটি অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে রাজিন সালেহ সংবাদ সম্মেলন করেন।

রাজিন সালেহ বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা আমার দল এনসিপিকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে একটি চক্র মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’

তিনি দাবি করেন, স্ত্রী সুমাইয়া আক্তার ‘নিয়ন্ত্রণহীন জীবনাচরণে’ অভ্যস্ত হয়ে ওঠায় গত ২৭ জুন তাকে তালাকনামা পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘বিয়ের দুই বছর পর থেকেই আমাদের দাম্পত্য কলহ শুরু হয়। আমার স্ত্রী অসামাজিক আচরণ করতে থাকেন, যেটি আমি সহ্য করতে পারিনি। একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।’

রাজিন সালেহ বলেন, ‘তালাকের বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করে বৃহস্পতিবার আমার স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। এর নেপথ্যে একটি মহলের ইন্ধন রয়েছে, যারা এনসিপিকে পাকুন্দিয়ায় হুমকি মনে করছে। গত ২৯ জুন আমাকে উপজেলা শাখার প্রধান সমন্বয়ক করা হয়, এরপর থেকেই আমাকে নিয়ে অপপ্রচার শুরু হয়।’

তিনি আরও বলেন, ‘আমার একমাত্র শিশুসন্তানের নিরাপত্তার কথা ভেবে তাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি প্রচলিত আইনের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।’

সংবাদ সম্মেলনে রাজিন সালেহ তার সাবেক স্ত্রীর করা সব অভিযোগ ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও উল্লেখ করেন।

এদিকে সুমাইয়া আক্তার হাসি বলেন, ‘রাজিন সালেহ যা বলছেন, তা সত্য নয়। আমাকে কেউ ইন্ধন দেয়নি। আমি সংবাদ সম্মেলনে যা বলেছি, তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব ঘটনার ভিত্তিতে বলেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০