সব খবর
১৬ জুলাই ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমার এতো ব্যাংক হিসাব নিজেও জানি না’

৫৯ কোটি টাকা মানি লন্ডারিং ও ৫ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এদিন আদালতে দীপু মনি বলেন, ‘আমার ২৮টি ব্যাংক হিসাব আছে, এটা আমি নিজেও জানি না। আমার মাত্র ৬টি ব্যাংক হিসাব আছে। সব মিলিয়ে আমার ৬-৭ কোটি টাকার সম্পদ আছে।’

বুধবার (১৬ জুলাই) তাকে হাজির করা হয় আদালতে। পরে দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত।

দুদকের মামলায় বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ২৮টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এদিন আদালতে দীপু মনি বলেন, ‘আমি খবরের কাগজে দেখেছি আমার বিরুদ্ধে ২৮টি ব্যাংকে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। আমি কিছুই জানি না। আমাকে অন্ধকারে রেখে মামলা করা হচ্ছে। আমার ২৮টি ব্যাংক হিসাব আছে এটা আমি নিজেও জানি না, আমার মাত্র ৬টি ব্যাংক হিসাব আছে। সব মিলিয়ে আমার ৬-৭ কোটি টাকার সম্পদ আছে। আমি ন্যায় বিচার চাই, সত্যের পক্ষে, তথ্য ছাড়া লড়াই করার মতো আর কিছু করার নাই আমার। তাই আমার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হচ্ছে তার তথ্য আমি চাই।’

পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ‘দুর্নীতি দমন কমিশন সব সময় তথ্য উপাত্ত দিয়ে কাজ করে। দীপু মনি নিজের নামে সব হিসাব তা বলছি, তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক হিসাবেও মানিলন্ডারিংয়ের অভিযোগ এসেছে। পরে বিচারক অভিযোগের সকল নথিপত্র দাখিলের নির্দেশ দেন।’

এদিন, কারাগারে আইনি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দীপু মনি বলেন, ‘১১ মাস ধরে জেলে আছি, মাত্র দুই দিন আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমাকে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার সুবিধা দেয়া হচ্ছে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০