সব খবর ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দামেস্কে সিরিয়ার সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুলাই) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশপথে বোমা হামলা চালিয়েছে। রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরায়েলি বাহিনীর এই বিবৃতি আসে।

ইসরায়েলি বাহিনী পৃথকভাবে জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণে ড্রুজ-সংখ্যাগরিষ্ঠ শহর সুওয়াইদায় আক্রমণ করছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শহরটিকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোনগুলো হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক লোক হতাহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও আজ সুয়ায়দায় সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর ইসরায়েলি এই হামলার ঘটনা ঘটল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০