সব খবর ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নতি সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব নয়।  পরিবেশ রক্ষায় কয়েকটি প্রজন্ম ধরে কাজ করে মূল্যবোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১৯ জুলাই) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দিলে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরগুলো পরিবেশবান্ধব জায়গায় আয়োজনের আহ্বান জানিয়ে বন বিভাগকে আরো পরিবেশবান্ধব রিসোর্ট নির্মাণের নির্দেশ দেন তিনি।

রিজওয়ানা বলেন, এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশ উন্নত করা সম্ভব নয়। এজন্য কয়েকটি প্রজন্ম ধরে কাজ করতে হবে। তবে পরিবেশ রক্ষায় এখনই মূল্যবোধ গড়ে তোলার সময়। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

সরকারের এ উপদেষ্টা আরও বলেন, শব্দদূষণ বন্ধে সবাইকেই সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় অকারণে হর্ন বাজানো বন্ধ রাখতে হবে। পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বত্র ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে অঙ্কিত চিত্র প্রদর্শনী ও বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০