সব খবর ডেস্ক
২ অগাস্ট ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি চলছে ইউনাইটেড হাসপাতালে

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার পর তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা।জামায়াতে ইসলামীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এর আগে, শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।

মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর  রহমান। পরে বসে বসে বক্তৃতা করেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০