সব খবর ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনতার হামলায় ময়মনসিংহে রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থগিত

ময়মনসিংহে জনতার বাধায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত হয়েছে। এ সময় হামলার শিকার হয়েছেন কর্মকর্তারা। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আব্দুস সোবহানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ পাহারায় ভেকু দিয়ে রেলওয়ে মসজিদ সংলগ্ন দোকান ভাঙার সময় বিক্ষুব্ধ হয়ে উঠে জনতা। এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। জনতার ধাওয়ায় উচ্ছেদকারী কর্মকর্তারা ঘটনাস্থল ছেড়ে দৌড়ে চলে যান। এ সময় ভেকু চালককে নামিয়ে মারধর ও ভেকু ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে দুপুর ১২টার পর সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, জনতার বাধা ও ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ময়মনসিংহ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সেনাবাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০