সব খবর
২৩ অক্টোবর ২০২৪, ৮:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পতিত স্বৈরাচারের অপপ্রয়াস ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো: নজরুল

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসরদের যেকোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের অনির্ধারিত এ বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা দেখছি যে পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে-নানাভাবে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে।

বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন লড়াই করে, বহু সঙ্গীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। কেউ যাতে কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তার প্রেস সচিব শফিকুল আলমও।

প্রেস সচিব জানান, বিএনপির সঙ্গে যে বৈঠক হয়েছে এটি চলমান সংলাপের অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০