সব খবর ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নিষিদ্ধ : সাদ্দামের উদ্ভট দাবি

দেশে চলমান ছাত্র-জনতার প্রতিবাদের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধকরণ সিদ্ধান্তকে ‘অবৈধ’ দাবি করেছে সংগঠনটি।

বুধবার রাত পৌনে ১২টায় অজ্ঞাত স্থান থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ এই দাবি জানায়। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো এই বার্তায় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরও রয়েছে।

বিবৃতিতে ছাত্রলীগের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি করে।

ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ‘বাংলা ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদায় ছাত্রলীগের রয়েছে গৌরবময় ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয়দফা, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭১’র মুক্তিযুদ্ধে নেতৃত্বসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের অবদান রয়েছে।’

তারা আরও উল্লেখ করে, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের স্বার্থে কোটা সংস্কার আন্দোলনে একটি যৌক্তিক সমাধানের জন্য কাজ করেছে ছাত্রলীগ। কিন্তু রাষ্ট্রবিরোধী মহল উদ্দেশ্যমূলকভাবে ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে।’

বর্তমানে দেশে চলমান সংকটের মধ্যে ছাত্রলীগ বলছে, ‘অর্থনৈতিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে নজর ঘোরাতে একটি ঐতিহ্যবাহী সংগঠনকে নিষিদ্ধ করার চেষ্টা করছে অবৈধ সরকার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০