সব খবর
২৭ অক্টোবর ২০২৪, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর তুরাগে জমি অধিগ্রহণ না করেই পিলার ও ওয়াকওয়ে নির্মাণ, মালিকদের মানববন্ধন

রাজধানীর তুরাগে অধিগ্রহন ব্যতীত সাধারণ মালিকদের জমিতে সরকারি পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণের প্রতিবাদে জমি মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

আজ ২৬ অক্টোবর শনিবার বিকেল ৪টায় আব্দুল্লাহপুর টু আশুলিয়া সড়কের সাহেব আলী মাদরাসার সামনে শতাধিক ভুক্তভোগী পরিবার এ মানববন্ধন করেছে।

মানববন্ধনে তারা বলেন, আমরা প্রকৃত মালিকগণ ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার হয়েছি,কিছু অসাধু কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের নিজস্ব জমিতে অধিগ্রহণ ছাড়াই সরকারি পিলার স্থাপন, ওয়াকওয়ে নির্মাণ শুরু করেছে, এতে আমরা শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজস্ব জমির ন্যায্য মূল্য দিয়ে তাদের কাজ চালানোর জন্য বলেন।

এ সময় মানববন্ধনের বিভিন্ন প্লে কার্ডে বিভিন্ন স্লোগান দেখা যায়, বিআইডব্লিউটি এর অবৈধ জমি দখলের বিচার চাই,নদীর পিলার হবে নদীর জায়গায় আমাদের মালিকানা জমিতে নদীর পিলার কেন? ওয়াকওয়ে নির্মাণের নামে বিআইডব্লিউটিএ কর্তৃক এলাকাবাসীর জমি জবরদখল, অধিগ্রহণ ব্যতীত পাবলিকের জমিতে পিলার স্থাপন ওয়াকওয়ে নির্মাণ বন্ধ করতে হবে।

জমির মালিক ও দারুল ফালাহ্ ছালেহিয়া সাহেব আলী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান বলেন, ওয়াকওয়ে না করার আগে দুইবার পিলার স্থাপন করেছে, আমাদের জমি অধিগ্রহণ না করেই কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে পরবর্তীতে আমাদের নিজস্ব মালিকানাধীন জমিতে পিলার স্থাপন করতেছে, আমি ক্ষতিপূরণের কথা জানালে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে।

এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,ভুক্তভোগী আলম চান,মোঃ শহিদুল ইসলাম, মোঃ সুমন মিয়া,
মোঃ এনামুল কবির,মোঃ সফিকুল ইসলাম সহ আরও অনেকেই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০