সব খবর
১ নভেম্বর ২০২৪, ৮:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ জয়ী মেয়েদের কোটি টাকা পুরস্কার

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশের নারী ফুটবল দলকে এক কোটি পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার ট্রফি নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে দেশে ফেরার পর একটি ছাদখোলা বাসে চড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে পৌঁছায় মেয়েরা। সেখানে তাদের বরণ করে নিতে আগে থেকেই উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাফ জয়ী মেয়েদের বরণ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে দেখা করবেন শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি।

ক্রীড়া উপদেষ্টার প্রথম দেখায় নারী দলের পক্ষ থেকে কোনো চাওয়া ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, তাদের সব সময় একটাই চাওয়া থাকে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ম্যাচ খেলার। আমরা বলেছি নারী ফুটবলে উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে। তাদের চাহিদা ও অভাব পূরণে কাজ করবে।

দেশের নারী ফুটবলাররা সীমিত সুযোগ-সুবিধা ও বেতন বৈষম্য নিরসনে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শুধু নারী ফুটবলই নয়, নারী ক্রিকেটে এই সমস্যা রয়েছে। এই বিষয় নিয়ে ইতোমধ্যে বিসিবির সাথে কথা হয়েছে। বাফুফের সাথে আলোচনা হবে। অবশ্যই এই বৈষম্য দূর করতে হবে।

দেশে ফেরা সাফ জয়ী মেয়েদের জমকালো বরণদেশে ফেরা সাফ জয়ী মেয়েদের জমকালো বরণ
চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে বিকেল সোয়া পাঁচটা থেক অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান তিনি। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য দেখা করেন উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত বুধবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে হারায়। গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ছয়বার হৃদয় ভাঙলো নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০