সব খবর
১৮ নভেম্বর ২০২৪, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মগবাজারে যুবদলের কর্মীসভায় যা বললেন নেতারা

তীয়তাবাদ যুবদলের হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে মগবাজার বাগতলায় অনুষ্ঠিত হয়। ৩৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ফেরদৌস আহমেদ সায়মনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

শরিফ উদ্দিন জুয়েল তার বক্তব্যে বলেন, একটি মহল বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার অপচেষ্টা করছে। অথচ, পতিত স্বৈরশাসকের সিন্ডিকেট এবং দোসররা আজও স্বস্থানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিএনপি কীভাবে ক্ষমতার বাইরে রাখা যায় এ নিয়ে ষড়যন্ত্রকারীরা সোচ্চার।

শরিফ উদ্দিন জুয়েল আরও বলেন, যারা সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন তারা যাই হোক গণতন্ত্রে বিশ্বাস করেন বলে আমি মনে করি না। ছাত্রজনতার সংগ্রাম ছিলো গণতন্ত্র, ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরে পাবার আন্দোলন। আর যারা এই মৌলিক অধিকার নিয়ে গড়িমসি করছেন তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না।

ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আল-আমিন শরিফের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, যুবদল নেতা মুনতাকিম সারোয়ার রিকি, এমকে ফরহাদ, জাফর ইমাম তরফদার মন্টু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০