সব খবর
২০ নভেম্বর ২০২৪, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বছরের শেষ ম্যাচেও জয়হীন ব্রাজিল, উরুগুয়ের সঙ্গে ড্র

সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে বুধবার (২০ নভেম্বর) ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষেও একই ব্যবধানে ড্র করেছিল দরিভালের দল। ফলে বছরের শেষ ম্যাচেও জয়হীন থাকল সেলেসাওরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাজিল সাতটি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে ছিল। অন্যদিকে উরুগুয়ে পুরোপুরি রক্ষণভাগে মনোযোগ দিয়ে খেলেছে।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের দুর্দান্ত শটে এগিয়ে যায় উরুগুয়ে। ব্রাজিলের গোলরক্ষক এডারসন শটটি ঠেকাতে ব্যর্থ হন।

তবে উরুগুয়ের লিড বেশিক্ষণ টেকেনি। ৬২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গারসনের শটে সমতায় ফেরে ব্রাজিল। গোলের পর আক্রমণের ধার বাড়ালেও উরুগুয়ের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন ভিনিসিউস ও ইঘোররা।

শেষদিকে দুই দলই গোল করার চেষ্টা করে। তবে গোলের দেখা পায়নি কেউই। ফলে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল নেমে গেছে পঞ্চম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।

বছরের শেষ ম্যাচে টানা দ্বিতীয় ড্রয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বে চাপের মুখে পড়েছে ব্রাজিল। তাদের সামনে এখন কঠিন পথচলার অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০