সব খবর
২৪ নভেম্বর ২০২৪, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা শহরের গর্ভমেন্ট মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

সংগঠনটির শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ওই স্কুলের ভেতরে সভার আয়োজন করা হয়। সভায় শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা আসে। এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং আরেক জনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। ৪/৫ জন আহত হলেও থানায় কেউ অভিযোগ দেয়নি। পেলে আইনি ব্যবস্থা নেবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০