সব খবর
৩ ডিসেম্বর ২০২৪, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমন প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়ে শেষ হবে: উপদেষ্টা নাহিদ

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এমন কিছু কার্যকর প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়কালে শেষ হবে। বড় প্রকল্প না নিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে যেন প্রকল্পের সুবিধা সবাই একইভাবে পায়।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির সভাকক্ষে কমিশনের সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় বাস্তবায়নাধীন এবং চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা, ২০২১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর মধ্যে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা বিস্তৃতকরণের লক্ষ্যে এ তহবিল ব্যবহার করা যাবে।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০