সব খবর
৩ ডিসেম্বর ২০২৪, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা-ভারতে নিহত ২০

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা ও ভারতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন খবর পাওয়া যাচ্ছে।

বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত এই ঘূর্ণিঝড়ে নিহতদের মধ্যে ১৭ জন শ্রীলঙ্কার এবং বাকি ৩ জন ভারতের তামিলনাড়ুর।

ফিনজালের প্রভাবে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষকে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

গত রবিবার (১ ডিসেম্বর) সকালে দক্ষিণ তামিলনাড়ু এবং পুডুচেরি উপকূলে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করে (ডাঙায় উঠে আসে) এই সময় অন্তত তিনজনের মৃত্যু হয়। প্রবল বৃষ্টি এবং তীব্র বাতাসে ফলে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

এটি ছিল এই মৌসুমে বঙ্গোপসাগরে দ্বিতীয় ঘূর্ণিঝড়, যার বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার ।

অন্যদিকে শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার পাশাপাশি প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকাগুলোতে ২০ জন নিহতের পাশপাশি বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে তারা বিভিন্ন অস্থায়ী ত্রাণ শিবিরে অবস্থান করছেন।

শ্রীলঙ্কার উপকূলে আঘাত হেনেছিল ফিনজাল। তার দু’দিন পর রোববার ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু-পদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০