সব খবর
৬ ডিসেম্বর ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরে বেশ কয়েকবার আফটারশকও হয়েছে।

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে এই সুনামি সতর্কতা বাতিল করা হয়। এই অঞ্চলে অন্তত ৪৭ লাখ লোকের বসবাস।

বিবিসি বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। শহরটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হুমবোল্ট কাউন্টি শেরিফ অফিস সিবিএস নিউজকে বলেছেন, ভূমিকম্পের কারণে ভবন বা স্থাপনায় বড় কোনো ধরনের ধ্বংসযজ্ঞ হয়নি। তবে কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দোকানের শেলফ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ে গেছে এবং বহু বাসিন্দার ঘরে কিছু সময়ের জন্য বিদ্যুৎ ছিল না।

ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি লোকের বাড়িতে বিদ্যুৎ ছিল না বলে জানানো হয়েছে। ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতি না হলেও ফার্নডেল শহরের একজন বাসিন্দা বিবিসিকে বলেছেন, ভূমিকম্পের সময় মনে হয়েছিল প্রতিটা রুমে বোমা বিস্ফোরিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০