সব খবর
৭ ডিসেম্বর ২০২৪, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী লামিমা লাম ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করেছেন। এরপর এ নির্মাতা হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম।

কাজল আরেফিন অমির নাটক ছাড়াও অন্য নির্মাতাদের কাজ নিয়েও বেশ ব্যস্ত এ অভিনেত্রী। সম্প্রতি নির্মাতা রানার ‘এতদিন কোথায় ছিলে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন লামিমা লাম। তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল।

নির্মাতা রানা বলেন, ঢাকা ও ঢাকার বাইরে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সব বাধাকে উপেক্ষা করে কাজটি শেষ করেছি। এর গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি।

তিনি বলেন, গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। অচিরেই দেখতে পাবেন। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন।

অভিনেত্রী বলেন, ত্যাগ, বিশ্বাস আর ধৈর্য একটি সম্পর্ককে কতটা মধুর করে, কতটা আপন করে তা নিয়ে এতদিন কোথায় ছিলের গল্প।

‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের লেখক দেলোয়ার হোসেন দিলের রচনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন এই সময়ের ব্যস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা।

সোহেল মণ্ডল-লামিমা লাম ছাড়াও ‘এতদিন কোথায় ছিলে’ নাটকটিতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০