সব খবর ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ মোমবাতি জ্বালানোর দিন

যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি/আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি’। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের মোমবাতি নিয়ে লেখা সেই সেই নীতি-পঙ্‌ক্তিটি অোমরা কমবেশি সবাই মেনে চলি। তবে আজ না মানলেও চলবে, কেন? কারণ আজ ৭ ডিসেম্বর, মোমবাতি দিবস। 

২০১৩ সালে ‘বাথ অ্যান্ড বডি ওয়ার্কস’ নামক একটি মার্কিন কোম্পানির উদ্যোগে দিনটির প্রচলন হয়। পালিত হয় ডিসেম্বর মাসের প্রথম শনিবার।

হালে মোমবাতির অত্যাবশ্যকীয় ব্যবহার প্রায় ফুরিয়েছে। তবে কদর একেবারে কমেনি। প্রয়োজনীয়তার ধরন বদলেছে, ব্যবহারে বৈচিত্র্য এসেছে। মোমবাতি যেন আমাদের কাছে ধরা দিয়েছে ভিন্নতর বিবিধ আবেদন নিয়ে। নেহাৎ মনের হরষে কিংবা প্রয়োজনে মোমবাতির ব্যবহার এখনো আছে।

মোমের স্নিগ্ধ আলো বা সুগন্ধ কারও কারও কাছে বড় মোহন লাগে। যেমন কবি শামসুর রাহমান তার ‘মোমবাতি’ কবিতায় লিখেছেন, ‘…মোমবাতি মহার্ঘ এখন, /তবু কিনি নিয়মিত; অন্ধকারে মোমবাতি জ্বেলে চুপচাপ/বসে থাকা ঘরে, /শিখাটির দিকে অপলক চেয়ে-থাকা কিছুক্ষণ’।

জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো বিভিন্ন অনুষ্ঠানে–উৎসবে মোমবাতির উজ্জ্বল উপস্থিতি রয়েছে এখনো। কোনো ব্যক্তি বা বিশেষ ঘটনার স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।

বিদ্রোহে-প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন তো অহিংস পন্থা হিসেবে গোটা পৃথিবীতেই জনপ্রিয়। মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন শৈল্পিক অনুষ্ঠান উদ্বোধনের রেওয়াজ আছে।

অন্দরসজ্জায় মোমবাতি ব্যবহার করেন শৌখিন মানুষজন। ঘরের গুমোট ভাব ও ভ্যাপসা গন্ধ দূর করতে সুগন্ধি মোমের ব্যবহার হামেশাই দেখা যায়। মশা-মাছি তাড়াতে সিট্রোনেলা মোমবাতি দারুণ কার্যকর।

প্যান্ট বা ব্যাগের জিপার আটকে গেলে বা নষ্ট হলে তাতে মোম ঘষে ঠিক করে নেওয়া যায়। গোপনীয় নথিপত্র সিলগালা করতে মোম তো অনিবার্য উপকরণ। ঘড়ি আবিষ্কারের ইতিহাসেও মোমের উপস্থিতি লক্ষ করা যায়। সূর্যঘড়ি, পানিঘড়ি, বালুঘড়ির মতো একসময় ঘড়ি হিসেবে ব্যবহার করা হতো মোমঘড়ি।

এসব হলো মোমবাতির বস্তুগত ব্যবহারের উদাহরণ। বিমূর্ত উপকারিতার দিকটাও কম গুরুত্বপূর্ণ নয়। মোমের নরম আলো ও সৌরভ আমাদের মনস্তত্ত্বে ইতিবাচক প্রভাব ফেলে।

সুগন্ধযুক্ত মোমবাতির সুবাসের ধরন অনুযায়ী রয়েছে ভিন্ন ভিন্ন কার্যকারিতা। কোনোটি মানসিক চাপ কমায়, কোনোটি আবার ভালো ঘুমের জন্য সহায়ক। মনোসংযোগ বাড়াতেও মোমবাতির প্রয়োজন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০