ভিন্নধর্মী গল্প ও নির্মাণে তার বেশ সুনাম রয়েছে। সেইসাথে আরেকটি গুণ রয়েছে, গল্পের শেষ দিকে গিয়ে একটা ছোট্ট ম্যাজিক বা চমক দেখানো, যেটাতে পুরো গল্পই যেন ঘুরে যায় চোখের পলকে। এই চমক বা টুইস্টের জন্য অনেকে তাকে ‘মি. টুইস্ট’ বলেও আখ্যায়িত করেন। তিনি সময়ের তরুণ জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।
ছোটপর্দায় এখন পর্যন্ত ভিকি জাহেদ উপহার দিয়েছেন বেশ কিছু থ্রিলারধর্মী নাটক, ওয়েব ফিল্ম। যেগুলো পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। তবে দর্শকপ্রিয়তার পেছনে আরেকজন কারিগরও রয়েছেন। তিনি আফরান নিশো।
অভিনেতা আফরান নিশোর সঙ্গে নির্মাতা ভিকি জাহেদের রসায়নটা দারুণ। তবে বেশ কিছু দিন ধরে দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না। নিশো ব্যস্ত সিনেমা নিয়ে। সদ্যই নিজের আসন্ন সিনেমার ঘোষণাও দিলেন এই তারকা।
তবে এরইমধ্যে ভিকি জাহেদও দিলেন আরেক সুখবর।গতকাল (সোমবার) ভিকি জানালেন, শিগগির নতুন সিরিজে পাওয়া যাবে দুজনকে। ভিকি বলেন, “নিশো ভাই বললেন, অনেক দিন দুজনের কাজ হচ্ছে না। একটা সিরিজের গল্প ফাঁদতে আলোচনা করে সব চূড়ান্ত করলাম। ‘দাগি’ ছবির শুটিংয়ের পরই নাম ঠিক না হওয়া সিরিজের শুটিং করব।
ভিকি জাহেদ ও আফরান নিশো মিলে এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটক সিরিজে কাজ করেছেন যেগুলো সবগুলোই হিট। যার মধ্যে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘জন্মদাগ’, ‘দ্বিতীয় সূচনা’, ‘চম্পা হাউস’, ‘চিরকাল আজ’ অন্যতম। এবার দুজনের নতুন কাজের অপেক্ষায় ভক্তরা
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর
১
বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে
২
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ
৩
আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের
৪
নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল
৫
কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য
৬
জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’
৭
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো
৮
সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে
৯
মুনিয়া হত্যারহস্য ফাঁস
১০
উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর
১১
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি
১২
‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে
১৩
শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ
১৪
রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত
১৫
হঠাৎ জ্বরে পড়লে কী করবেন
১৬
মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’
১৭
১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের
১৮
খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু
১৯
নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়