সব খবর
১২ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিমান্ডে সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

খুলনায় অপহরণ ও ধর্ষণে সহযোগিতা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক রাকিবুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

দুপুর পৌনে ১ টার দিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে নেওয়া হয় নারায়ন চন্দ্র চন্দকে। মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর তাকে আবারও কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

মামলার আইনজীবীদের বক্তব্য, ‘বিয়ে করার কথা বলে ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ দীর্ঘদিন ধরে কলেজপড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করেন। ২৭ জানুয়ারি রাতে ওই তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ জানুয়ারি বিকেল ৫টায় হাসপাতাল চত্বর থেকে সবার সামনে তাকে অপহরণ করে নিয়ে যায় এজাজের সহযোগীরা।’

জুলাই ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ৬ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারায়ন চন্দ্র চন্দকে আটক করে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০