সব খবর ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছল তেলআবিব

লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলআবিবে পৌঁছেছে। ইসরায়েল দাবি করেছে, এ ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল। এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেলআবিবে পৌঁছাতে পারেনি। খবর বিবিসির।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেলআবিব এলাকায় পৌঁছে। এটিই প্রথম কোনো হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র, যা শহরটির আকাশ সীমায় পৌঁছতে পেরেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী বলেছে, তারা তেলআবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। তবে তাদের হামলার সফলতা নিয়ে এখনো কিছু জানায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি তেলআবিবে পৌঁছার বিষয়টি স্বীকার করলেও তারা বলেছে, হিজবুল্লাহ এবারের যাত্রায় সফল হয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেলআবিব এবং শহরের আশপাশের এলাকা ইসরায়েলের সবচেয়ে জনবহুল নগর এলাকা। এর নিরাপত্তায় ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে।

এদিকে ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে। তারা বলেছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে। বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয়। সে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়। কিন্তু সংবাদমাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০