সব খবর
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর টঙ্গীতে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের উদ্যোগে আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভা, কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নেকবার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক করিম।

আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলোকিত মানুষের প্রথম পরিচয় হচ্ছে তারা কথা বলে কম। এই পৃথিবীতে সর্ব নিকৃষ্ট প্রানী হচ্ছে মানুষ ও সর্বশ্রেষ্ট প্রাণী ও হচ্ছে মানুষ এই কথাটা আমার বানানো কোনো কথা নয়। পবিত্র কোরআনে এটি বর্ণীত হয়েছে আপনারা জানেন এই পৃথিবীতে যত বিজ্ঞানী হয়েছে এই কোরআনকে রিসার্চ করেই হয়েছে।

শয়তানের যত গুনাবলী, ফেরেস্তার যত গুণাবলি তা মানুষের মধ্যে দেওয়া আছে। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন ভাল মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন যা অন্য কোন প্রানীর মধ্যে সেই ক্ষমতা দেননি। এসময় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে বলেন নুর/ আলো/জ্যোতি আল্লাহর এমন এক নিয়ামত, যার মাধ্যমে নবী-রাসুল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করেছেন। পবিত্র কোরআনে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন।

আলোকিত মানুষ হতে হলে আলোকিত মানুষের, বিশেষ করে সর্ব শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী থেকে ও অন্যান্য মনীষাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আলোকিত মানুষ হতে হলে আপনাকে জানতে হবে ভালো- মন্দ সম্পর্কে, ন্যায়-অন্যায় সম্পর্কে, করণীয়-বর্জনীয় সম্পর্কে। নৈতিকতার কষ্টিপাথরে যাচাই করে নিতে হবে প্রতিটি কথা ও কাজকে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঁনেসা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হুসাইন, হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান শামীমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফাস্ট এসিস্ট্যান্ট ইসলামী ব্যাংক চৌরাস্তা শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ, ইমরান হোসেন, শওকত ট্রেডিং কর্পোরেশন এর চেয়ারম্যান শওকত হোসেন মিরাজ, তারুণ্যের স্বদেশ পরিষদের আহ্বায়ক আসিফ হাসান ইয়াকুব, ফয়েজ আলী ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০