সব খবর
৩১ ডিসেম্বর ২০২৪, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪

হবিগঞ্জের বাহুবলে একটি কারখানার গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডুবাঐ এলাকায় আকিজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী। এদের মধ্যে রিয়াজ কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাকি তিনজন কারখানাটিতে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুুলিশ। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে আকিজ গ্রুপের কারখানায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মিজান ও গাজী। তাদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০