সব খবর ডেস্ক
৮ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি

নাশকতার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

 

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এসময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ওইদিন পুলিশের উপ-পরিদর্শক মো. মহিবুল্লাহ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করেন।

 

মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ১৭৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০